ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুর ট্রাক্টর উল্টে হেলপারের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ৫ নভেম্বর ২০১৯
বালুর ট্রাক্টর উল্টে হেলপারের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুরে বালুবাহী ট্রাক্টর উল্টে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিজল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুশি মিয়া বিরামপুর পৌরসভা গড়পাড়া শিমুলতলী গ্রামের বাবুল ড্রাইভারের ছেলে।

বিরামপুর এসআই বেলাল উদ্দিন জানান, সকালে বালুবাহী ট্রাক উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!