ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বাণিজ্য মেলায় ১৫০ টাকায় বাহারি পণ্য

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৩:১০, ৯ জানুয়ারি ২০২০
বাণিজ্য মেলায় ১৫০ টাকায় বাহারি পণ্য
ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০। আজ চলছে মেলার নবম দিন। প্রতিবারের মতো এবারো বাণিজ্য মেলায় থাকছে ক্রেতাদের জন্য বিশেষ চমক। মেলায় ঢুঁ মারলেই মিলবে ১৫০ টাকায় বাহারি সব পণ্যের স্টল।

সেখানেই গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কসমেটিকস, বাচ্চাদের খেলনাসহ ঘর সাজানোর জিনিসপত্র পাবেন। আর যে কোনো পণ্যই আপনি কিনতে পারবেন মাত্র ১৫০ টাকায়। তাই মেলায় গেলে এই স্টলগুলো ঘুরে আসতে ভুলবেন না যেন!

জেনে নিন কোন পণ্যগুলো মিলবে ১৫০ টাকার স্টলে-

Advertisement

> ঘর সাজানোর বিভিন্ন শো পিস, ছবির ফ্রেম থেকে শুরু করে টেবিল রানার। এমনকি সেখানে বাহারি টিস্যু হোল্ডারও পেয়ে যাবেন।

> কাঁচ, মেলামাইন, অ্যালুমিনিয়াম, প্লাস্টিকের বিভিন্ন তৈজসপত্র। এমনকি তিন বা চার পিসের প্লেট বাটিও একই দামে পেয়ে যাবেন এক দরের স্টলগুলোতে।

> প্লেট, চামচ, ছুরি-চাপাতি, ফ্রাইপ্যান, প্লাস্টিকের ট্রে ও ফলের ঝুড়িসহ বিভিন্ন সার্ভিং ডিশও কিনতে পারবেন।  

> বাচ্চাদের বিভিন্ন খেলনাসহ ছোট বড় পুতুলও পেয়ে যাবেন মাত্র ১৫০ টাকায়। 

> কসমেটিকস রাখার বিভিন্ন বক্সও থাকছে স্টলগুলোতে।  

> চার পিসের মশলাদানিও মিলবে এই বাজেটের মধ্যেই। 

> এছাড়া ফল বা সবজি কাটারও পেয়ে যাচ্ছেন একই মূল্যে।

দেরি না করে আজই বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে আসুন। সেইসঙ্গে কিনুন সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!