[ দেশজুড়ে ]
বগুড়ায় ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়া সদরের মাদলা এলাকায় একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পৌর এলাকার সীমানা থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু বগুড়া পৌর এলাকায় ওই দুরত্বের মধ্যে ২৫টি ইটভাটা রয়েছে। এসব ভাটা মালিককে আগেই নোটিশ দেয়া হয়েছিলো। কিন্তু তারা সরেনি। এগুলো উচ্ছেদের লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
তিনি আরো জানান, মেসার্স খান অ্যান্ড সন্স ইটভাটার কোনো অনুমোদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছিল না। তাই এসকেভেটর দিয়ে ইট পোড়ানোর চেম্বার গুড়িয়ে দেয়া হয়েছে।
এ সময় পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নূর কুতবে আলম সিদ্দিক, পরিদর্শক মো. মকবুল হোসেনসহ এপিবিএন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!