ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফাইনালের লক্ষ্যে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  
প্রকাশিত: ১৪:১৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯
ফাইনালের লক্ষ্যে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ
ছবি : বিসিবি

কাটছে না টাইগারদের আফগান জুজু। 'ও ভাই' ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ’ এর দ্বিতীয় ম্যাচে দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে হেরেছে বাংলাদেশ। কেবল এক জয় বাংলাদেশের। ফলে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে টাইগাররা। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভিতে। 

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজটির এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। সিরিজটিতে প্রতিটি দলই খেলেছে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ। যেখানে দুই জয়েই শীর্ষ আফগানিস্তান। এক পরাজয় আর এক জয়ে বাংলাদেশের অর্জন ২ পয়েন্ট। আর দুটিতেই হেরে জিম্বাবুয়ের অর্জন শূন্য।

জিম্বাবুয়ে আজ হারলে সিরিজ থেকে ছিটকে যাবে; জিতলে আশা টিকে থাকবে; সেক্ষেত্রে আবার আফগানিস্তানের বিপক্ষেও সাকিবদের হারতে হবে; আর আফগানদেরও হারতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে।

এই সিরিজে এখন পর্যন্ত অজয়েও দল রশিদ খানরা। বাংলাদেশকে হারিয়েছে সেই সঙ্গে জিম্বাবুয়েকেও; তাদের ফাইনাল নিশ্চিত! এখন ফাইনালের টিকিট নিশ্চিত করার পালা টাইগারদের।

জিম্বাবুয়ে ও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নতুন করে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই ম্যাচের স্কোয়াডে থাকা চারজনকে বাদ দেয়া হয়েছে; বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার; তার জায়গাতে এসেছে শান্ত ও শেখ নাইম। এছাড়া রুবেল ও শফিউল ইসলাম ফিরেছেন। সেই সঙ্গে শুভ ও মেহেদীকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ : ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রায়ান বার্ল, গ্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, আইনস্লে লভু, টিনোটেন্ডা মুতোম্বোজি, নেদিল মাদজিবা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।

ডেইলি বাংলাদেশ/আরএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!