ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রসব যন্ত্রনায় কষ্ট পাচ্ছেন কারিনা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২ ডিসেম্বর ২০১৯
প্রসব যন্ত্রনায় কষ্ট পাচ্ছেন কারিনা!
কারিনা কাপুর

সবে সবে মুক্তি পেয়েছে গুড নিউজের ট্রেলার। অক্ষয় কুমার এবং কারিনা কাপুরের এই সিনেমায় রয়েছেন দলজিত সিং দোসাঞ্জ এবং কিয়ারা আদভানি।

গুড নিউজের ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে অক্ষয়, কারিনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। অক্ষয়, কারিনার সঙ্গে কাধে কাধ মিলিয়ে এই সিনেমায় অভিনয় করেন দলজিত এবং কিয়ারাও।

ট্রেলার মুক্তি পাওয়ার পর এবার সামনে এল কারিনা কাপুরের অর্থাৎ মিসেস বাত্রার প্রসবকালীন অবস্থার ভিডিও। হাসপাতালের লেবার রুমে কীভাবে কারিনা কাপুর কষ্ট সহ্য করে সন্তানের জন্ম দিচ্ছেন, সেই ভিডিও শেয়ার করলেন অক্ষয় কুমার। 

Advertisement

শুধু তাই নয়, স্ত্রীর (পর্দার) প্রসবের সময় সেখানে মিস্টার বাত্রা অর্থাত অক্ষয় কুমারও হাজির হন। অক্ষয়-কারিনার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 

গুড নিউজের প্রথম পর্যায়ের প্রমোশন সেরে অমৃতসরে উড়ে গিয়েছেন কারিনা কাপুর খান। সেখানে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার শুটিং শুরু করেছেন তিনি। অন্যদিকে অক্ষয় কুমারও বর্তমানে ব্যস্ত বচ্চন পান্ডের শুটিংয়ে। এই সিনেমায় তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কৃতি শ্যানন।

‘গুড নিউজ’ ছবির ট্রেলারটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!