ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নকলায় সহজ হলো ইমার প্রতিবন্ধকতা

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৬ অক্টোবর ২০১৯
নকলায় সহজ হলো ইমার প্রতিবন্ধকতা
ছবি: ডেইলি বাংলাদেশ

দরিদ্র পরিবারে জন্ম ইমার। এর মধ্যে প্রতিবন্ধী সে। দরিদ্রতা ও প্রতিবন্ধীর প্রতিবন্ধকতায় কঠিন জীবন তার। তবে সেই প্রতিবন্ধকতা সহজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা’।

শনিবার দুপুরে প্রতিবন্ধী ইমার বাবার কাছে একটি হুইল চেয়ার হস্তান্তর করে সংগঠনটি। হুইল চেয়ার পাওয়ার ইমা ও তার পরিবারের সদস্যরা খুশি হয়েছেন। ইমা শেরপুরের নকলার পাইস্কা গ্রামের বাসিন্দা।

নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সংশ্লিষ্টরা জানান, প্রতিবন্ধীদের মুখের হাসি ফোটাতে হুইল চেয়ার বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা শামীমুজ্জামান মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সহকারী পরিচালক আতিকুর রহমান, সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক রুবেল সরকার ও সদস্য মিঠুনসহ স্থানীয়রা।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!