ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দুই দশকের অভিনয় জীবনে প্রথমবার

বিনোদন প্রতিবেদক-
প্রকাশিত: ১৮:২৫, ৩ সেপ্টেম্বর ২০১৯
দুই দশকের অভিনয় জীবনে প্রথমবার
ছবি: ফারজানা চুমকি

দুই দশকের অভিনয় জীবনে প্রথমবার সিনেমায় কাজ করছেন গুনী অভিনেত্রী ফারজানা চুমকি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এরইমধ্যে চাঁদপুরে সিনেমাটির শুটিং-এ অংশও নিচ্ছেন। সিনেমাটিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। 

সিনেমাতে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। কারণ একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে সেলিম ভাইয়ের এবং তার সিনেমার গ্রহণযোগ্যতা আছে দর্শকের কাছে, সেটা প্রমাণিত। প্রমাণিত মনপুরা ও স্বপ্নজাল সিনেমা দিয়ে। সবাই একটি পরিবারের মতোই কাজ করছি। লম্বা অভিনয় জীবনে প্রথমবার ছবিতে কাজ করছি। এটা অনেক ভালোলাগারও বিষয়। 

দীর্ঘদিন আগে সেলিমের নির্দেশনায় ‘এনেছি সূর্যের হাসি’ নাটকে অভিনয় করেছিলেন ফারজানা চুমকি। পরবর্তীতে তার নির্দেশনায় আর কাজ করা হয়ে উঠেনি চুমকির। 

Advertisement

১৯৯৯ সালে লাক্স আনন্দধারা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন ফারজানা চুমকি। তার অভিনীত প্রথম নাটক ছিলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘জীবন যেখানে যেমন’। তার প্রথম বিজ্ঞাপন ছিলো পিন্টু নির্দেশিত ‘উইন্টার গার্ড লিপজেল’। 

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!