ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বাড়ালেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২১, ২৬ অক্টোবর ২০১৯
দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন বাড়ালেন সৌরভ

মাত্রই বিসিসিআই'র প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এরইমধ্যে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা সেরেছেন। নির্বাচকদের সঙ্গেও বৈঠক করে ফেলেছেন। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের জন্য দারুণ এক সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। 

প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই'র সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য এবং কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন। সবার সঙ্গে আলোচনার পরই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতনের পার্থক্য বেশ চোখে পড়ার মতো। এমনটাই মনে করেন সৌরভ। প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ম্যাচ চলাকালীন দিন প্রতি পেয়ে থাকেন ৩৫ হাজার টাকা। সৌরভ সেই অঙ্কটা বাড়িয়ে করলেন ৫০ হাজার। 

এদিন কোহলি, রোহিতদের সঙ্গে বৈঠকের পর একটি ছবি পোস্ট করেন সৌরভ। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। তার আগেই নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা সেরেছেন সৌরভ। তবে এদিনও এম এস ধোনির ভবিষ্যত নিয়ে কিছু নির্ধারিত হয়নি। এদিন বৈঠকে ছিলেন না ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। 

ডেইলি-বাংলাদেশ/আরএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!