[ খেলা ]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মাশরাফী
ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সোমবার সন্ধ্যা ৭টায় ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর আয়োজন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ। এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।
রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক নাজির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ডেইলি বাংলাদেশকে বলেন, মুজিববর্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। তিনদিন চলবে এ টুর্নামেন্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টায় মধুর ক্যান্টিনে প্রতিযোগিতায় অংশ নেয়া ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জার্সি দেয়া হয়। এ সময় খেলার সময়সূচিও জানিয়ে দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএস/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!