[ দেশজুড়ে ]
টঙ্গীতে চুরির মালামাল উদ্ধার, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের টঙ্গী থেকে ট্রাকসহ ইউনিলিভারের চুরি যাওয়া ২৬ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এর আগে দুইজনকে আটক করা হয়।
শনিবার দুপুরে টঙ্গীর এমরান অ্যান্ড সালাম ব্রাদার্সের গোডাউন ও ঢাকার চক বাজার মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ঢাকার আশুলিয়ার পলাশ পাম্পপিল গার্মেন্টসের সামনে ট্রাকটি উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, ১৪ নভেম্বর ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর এবিসি এন্টারপ্রাইজের জিএম কামাল হোসেন। তিনি মালামাল নিয়ে কালীগঞ্জের উলুখোলা থেকে নেত্রকোনা যাওয়ার পথে টঙ্গীর সাতাইশ খৈরতৈলে যাত্রা বিরতি করেন। ওই এলাকায় ট্রাক চালকের বাড়ি থাকায় তারা বিশ্রাম নেন। এই সুযোগে মালামালসহ ট্রাকটি চুরি হয়। পরে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক স্থান থেকে মালামাল ও ট্রাক উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!