ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঘরোয়া তিন উপায়ে সাদা চুল কালো করুন 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ১৯ এপ্রিল ২০২০
ঘরোয়া তিন উপায়ে সাদা চুল কালো করুন 
সাদা চুল

বয়সের আগেই অনেকের চুল সাদা হয়ে যেতে দেখা যায়। অনেকেই এমন আছেন যারা এর তোয়াক্কা করেন না। তবে বেশিরভাগই এই সমস্যাটি নিয়ে চিন্তিত থাকেন। 

সাধারণত বাজারের হেয়ার কালার পাওয়া যায়, যা চুল কালো করতে ব্যবহার করা হয়। তবে এসব কেমিক্যাল থেকে অ্যালার্জি হতে পারে আর চুল তো রুক্ষ হয়ই। তাই ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ের উপর। চলুন জেনে নেয়া যাক তিনটি পদ্ধতি যা সাদা চুল কালো করতে সহায়ক-  

প্রাকৃতিক উপায়ে যেভাবে চুল কালো করবেন

Advertisement

> এক কাপ পানিতে দুই চা চামচ কালো চা পাতি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। মিশ্রণটা ঠাণ্ডা করে পুরো মাথায় খুব ভালো করে ঘষে ঘষে লাগান। ঘণ্টাখানেক রেখে ধুয়ে নিন। এটি লাগানোর আগে শ্যাম্পু করে চুল শুকিয়ে নিন। মাসে দুইবার ব্যবহার করুন।

> মেহেদি পাতা ও আমলকী একসঙ্গে বেটে নিন। তার সঙ্গে মেশান কফির গুঁড়া। প্যাক তৈরি করে চুলে লাগিয়ে রাখুন দুই ঘণ্টা। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। মাসে একবার করলেই চুল কালো থাকবে।

> খুব কড়া করে কফি বানিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার পর পুরো চুলে ভালো করে মিশ্রণটি লাগান। আধা ঘণ্টা রাখুন, তারপর ধুয়ে নিন শুধু পানি দিয়ে। দেখবেন কফির গাঢ় রঙের আড়ালে ঢাকা পড়ে যাবে আপনার সাদা চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন। ঘন-পাতলা-ছোট-বড় চুলের ধরনের ওপর নির্ভর করে প্যাকের পরিমাণ নির্ধারণ করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!