ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

গরমে প্রাণ জুড়াবে চিড়ার লাচ্ছি

লাইফষ্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ১২ এপ্রিল ২০২০
গরমে প্রাণ জুড়াবে চিড়ার লাচ্ছি
ছবি: চিড়ার লাচ্ছি

চৈত্রের গরমে সবারই জীবন অতিষ্ট প্রায়। তাই গরমে স্বস্তি পেতে খেতে পারেন নানা ধরনের শরবত। এটি যেমন আপনার প্রাণ জুড়াবে তেমনি শরীরকে হাউড্রেট রাখতেও সহায়তা করবে। 

অনেক ধরনের শরবত বা লাচ্ছি তো খেয়েছেন। চিড়ার লাচ্ছি খেয়েছেন কি? চিড়ার লাচ্ছি বানানো খুব সহজ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই মজাদার আর স্বাস্থ্যকর চিড়ার লাচ্ছি। জেনে নিন রেসিপিটি- 

উপকরণ: চিড়া আধা কাপ, টকদই ২ কাপ, ঘন ঠাণ্ডা দুধ ৩ কাপ, বরফকুচি প্রয়োজনমতো, চিনি স্বাদ মতো, গোলাপজল সামান্য।  

Advertisement

প্রণালী: চিড়া ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। তারপর পানি ছেঁকে সব উপকরণ ব্লেন্ড করে নিন। ওপরে বরফ বা আইসক্রিম দিয়ে পরিবেশন করুন প্রাণ জুড়ানো চিড়ার লাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!