ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

করোনার মধ্যেও বেতন পাচ্ছে বিশ্বজয়ীরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ৩০ এপ্রিল ২০২০
করোনার মধ্যেও বেতন পাচ্ছে বিশ্বজয়ীরা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল

করোনাভাইরাসে থেমে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এতে ক্ষতির মুখে পড়ছে বোর্ড, ফেডারেশন ও ক্লাবগুলো। বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ড আর্থিক সমস্যায় লোক ছাটাই ও বেতন কমানোর দিকে পা বাড়াচ্ছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী সদস্যদের মাসিক বেতন অব্যাহত রেখেছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর এ দলের খেলোয়াড়দের দু’বছরের জন্য মাসিক বেতন দেয়ার ঘোষনা দিয়েছিল বিসিবি। মার্চ মাস থেকে খেলোয়াড়দের বেতন দেয়ার কথা ছিল। আর মার্চ থেকেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমন ঘটে।  

সংক্রমনের পর সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ ও অফিসিয়াল কার্যকলাপ সীমিত করে দেয় বিসিবি।  

করোনাভাইরাসের কারণে কার্যক্রম সীমিত হলেও, বিসিবি দেখিয়েছে যে, পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা তাদের রয়েছে।

আকবরের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯বিশ্বকাপ জয়ের পর দলের প্রত্যেক খেলোয়াড়কে দুই বছরের জন্য প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতন দেয়ার ঘোষনা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আকবর বলেন, ‘হ্যাঁ, মার্চ মাস থেকে আমরা টাকা পাচ্ছি এবং তা অব্যাহত আছে। এতে কোন সমস্যা নেই’।

এসব খেলোয়াড়দের নিয়ে একটি দলও গঠন করেছে বিসিবি। জাতীয় দলের জন্য প্রস্তুত করতে আগামী দু’বছর বিদেশী ও স্থানীয় কোচদের অধীনে নিবিড় প্রশিক্ষণে ব্যস্ত থাকবে তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!