ওজুতে হাত পায়ের আঙ্গুল খিলাল করার বিধান
ওজুর সময় স্বাভাবিকভাবে আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছে গেলে সাধারণত খিলাল করা সুন্নাত। আর খিলাল করা ব্যতিত হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে পানি না পৌঁছলে খিলাল করা ফরজ।
হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ‘যখন তুমি ওজু করবে তখন হাত-পায়ের আঙ্গুল খিলাল করবে। (সুনানে তিরমিযি, হাদিস: ৩৯)।
চলুন তবে জেনে নেয়া যাক ওজুতে হাত পায়ের আঙ্গুল খিলাল সম্পর্কে-
.png)
> হাতের আঙ্গুল খিলাল করার নিয়ম
এক হাতের আঙ্গুলগুলো অপর হাতের আঙ্গুলসমূহের মধ্যে প্রবেশ করানো। হাতের তালুর দিক ও পিঠের দিক থেকে আঙ্গুল প্রবেশ করিয়ে খিলাল করতে হয়।
> পায়ের আঙ্গুল খিলাল করার নিয়ম
পায়ের আঙ্গুল খিলাল করার নিয়ম হলো, বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুল থেকে শুরু করতে হবে। পায়ের উপর দিক দিয়ে আঙ্গুল প্রবেশ করিয়ে আঙ্গুলের গোড়া থেকে উপরের দিকে টেনে নিয়ে আসবে।
সুনানে আবু দাউদ ১/১৯-২০; জামে তিরমিযী ১/১৬; মুসনাদে আহমদ ২৯/৩৮৮, ২৬/৩০৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২২; বাদায়েউস সানায়ে ১/১১৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩৭; রদ্দুল মুহতার ১/১১৭।
সূত্র: আল কাউসার।