ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইয়ান বোথামকে টপকে গেলেন লায়ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ৫ জানুয়ারি ২০২০
ইয়ান বোথামকে টপকে গেলেন লায়ন
ফাইল ফটো

ইংল্যান্ডের কিংবদন্তী অলরাউন্ডার ইয়ান বোথামকে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বোথামকে টপকে ১৭তম স্থানে উঠে গেছেন লায়ন। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চলমান তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েন লায়ন। এদিন পাঁচ উইকেট শিকার করেন তিনি। সাজঘরে ফেরান টম ব্লান্ডেল, জিত রাভাল, উইলিয়াম সমারভিল, নেইল ওয়াগনার ও ম্যাট হেনরিকে। 

এর ফলে লায়নের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ালো ৩৮৫। অপরদিকে ৩৮৩ উইকেট নিয়ে তালিকার ১৮তম স্থানে নেমে গেলেন বোথাম। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!