ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আবারো বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় প্রযোজক অনিল সুরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৪, ৬ জুন ২০২০
আবারো বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় প্রযোজক অনিল সুরি
প্রয়াত প্রযোজক অনিল সুরি

আবারো বলিউডের মৃত্যুর খবর৷ গত এক মাসেরও বেশি সময় ধরে বলিউডে নক্ষত্রপতন হয়ে চলেছে৷ ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, বাসু চট্টোপাধ্যায়ের পরে এবার মারা গেলেন অনিল সুরি৷ 

বৃহস্পতিবার রাতে ৭৭ বছর বয়সে মারা যান তিনি। অনিল সুরির ভাই রাজীব সুরি মৃত্যুার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- দাদার গত ২ জুন অনিল সুরির জ্বর হয়েছিল, পরের দিনই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ পরে লীলাবতী ও হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন৷ কিন্তু হাসপাতালে কোনো বেড ছিলনা৷ তাই ফিরে যেতে হয়েছিল ৷ এরপরে বুধবার তাকে পুরসভার হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ বৃহস্পতিবারে ভেন্টিলেশনে রাখা হয়েছিল আর তারপরেই মারা যান তিনি।

Advertisement

কিংবদন্তি শিল্পী রাজকুমার ও রেখা অভিনীত কর্মযোগী ও রাজ তিলক ছবির প্রযোজনা করেছিলেন অনিল সুরি৷

গত ৩১ মে সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান প্রয়াত হয়েছেন, মৃত্যুকালে তার বয়স মাত্র ৪২ বছর হয়েছিল৷ একের পর এক মৃত্যু সংবাদে বলিউডে শোকগ্রস্ত হয়েছে৷ মন হয়েছে ভারাক্রান্ত, খারাপ লাগার সীমা পরিসীমা ব্যক্ত করার ভাষা নেই বলিউডের শিল্পী থেকে কলা কুশলীদের ৷

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!