[ দেশজুড়ে ]
আট ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের বাঘিয়া, রাজাবাড়ী ও বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে আটটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। একইসঙ্গে প্রত্যেক ভাটার মালিককে পাঁচ লাখ টাকা করে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দিনভর গাজীপুর পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম এ অভিযান চালান।
ইটভাটাগুলো হলো- রূপসা ব্রিকস, বাঘিয়া ন্যাশনাল ব্রিকস, বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-২, বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-২, বন্ধু ব্রিকস, বাঘিয়া অলি ব্রিকস, জিন্নত ব্রিকস-১ ও জিন্নত ব্রিকস-২।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, বায়ু দূষণ প্রতিরোধে নগরীর কোনাবাড়ী থানার বাঘিয়া ও রাজাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে তৈরি আটটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া ইটভাটার মালিকদের ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক এসকে মুজাহিদসহ র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!