ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ১৮ নভেম্বর ২০১৯
আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু 
ফাইল ছবি

ব্যবসায়ীর মৃত্যুতে একদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই এ বন্দরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

এরআগে বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানি রফতানিকারক মো. বোরহান উদ্দিন ভূইয়া বাবুলের মৃত্যুতে রোববার স্থলবন্দর বন্ধ রাখা হয়। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানি রফতানিকারক মো. বোরহান উদ্দিন ভূইয়া বাবুল ভারতের আগরতলায় বেসামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ায় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে এ বন্দর একদিন বন্ধ রাখা হয়েছিলো।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!