ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

অনলাইনে বিরিয়ানি খুঁজেছেন সাড়ে চার লাখ মানুষ!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০২০
অনলাইনে বিরিয়ানি খুঁজেছেন সাড়ে চার লাখ মানুষ!
ছবি: সংগৃহীত

বিরিয়ানি মানেই ভরপেট খানা। বিশেষ দিন থেকে শুরু করে বড় কোনো অনুষ্ঠানে সবাই এই পদটি দিয়েই পেটপূজা করতে পছন্দ করেন। বাঙালি এমনকি বিদেশিরাও আজকাল বিরিয়ানির মজা টের পেয়েছেন। পুরো বিশ্বেই ছড়িয়ে রয়েছে বিরিয়ানিপ্রেমীরা। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

লম্বা-লম্বা চাল, সঙ্গে মাংসের টুকরো। তার সঙ্গে এক টুকরো আলু, চাটনি, কখনো আবার আস্ত সিদ্ধ ডিম। বিরিয়ানির স্বাদ-গন্ধ যে কোনো মানুষের মন ভুলিয়ে দিতে পারে। একবার যে এই স্বাদ নিয়েছে, সে এই পদের প্রেমে পড়তে বাধ্য। 

সমীক্ষায় দেখা গেছে, বিশ্ব জুড়ে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ (খোঁজা) হয়েছে বিরিয়ানির নাম। তবে মাটন বিরিয়ানি প্রেমীদের হারিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি। সমীক্ষার ফল বলছে, ২০১৯ সাল জুড়ে অনলাইনে বিরিয়ানি সার্চ হয়েছে গড়ে ৪ দশমিক ৫৬ লাখ।

Advertisement

প্রথমেই রয়েছে চিকেন বিরিয়ানি। দ্বিতীয় স্থানে রয়েছে বাটার চিকেন। তবে তৃতীয় পদটি জিতে নিয়েছেন স্বাস্থ্য সচেতনরা। তৃতীয় স্থানে রয়েছে সিঙারা বা সমুসা। এরপর রয়েছে চিকেন টিক্কা মশালা, তন্দুরি চিকেন, ধোসা, নান, ডাল মাখানি-সহ একাধিক পদ।

সমীক্ষায় দেখা গেছে, দ্বিতীয় স্থানে থাকা বাটার চিকেনকে গড়ে খুঁজেছেন সাড়ে চার লাখ মানুষ। জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে নেই সিঙারাও। তার প্রেমিকের সংখ্যা নেহাতই কম নয়। মাসে গড়ে সমুসা সার্চ হয়েছে ৩ দশমিক ৯ লাখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!