ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো দুই রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ২৩ জানুয়ারি ২০২২
ডেঙ্গু আক্রান্ত আরো দুই রোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ১৫ জন।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ৭ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন।

গত ১ জানুয়ারি থেকে আজ ২৩ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ১১৮ জন। একই সময়ে মোট সুস্থ হয়েছেন ১০৩ জন রোগী। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!