ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জাবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ২৮ জুন ২০২২
জাবিতে ঈদুল আজহার ছুটি ১০ দিন
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

৫ জুলাই থেকে ছুটি শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) শাহনাজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কাজ বন্ধ হবে ৭ জুলাই। এ ছুটি ১৪ জুলাই পর্যন্ত চলবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!