ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতকড়াসহ আসামির পলায়ন, দুই দিনেও গ্রেফতার হয়নি

নোয়াখালীর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ১৩ জুন ২০২১
হাতকড়াসহ আসামির পলায়ন, দুই দিনেও গ্রেফতার হয়নি
বেগমগঞ্জ মডেল থানা

নোয়াখালীর বেগমগঞ্জে গ্রেফতারের পর অপহরণ মামলার আসামি হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই আসামির পলায়নের দুইদিন পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে গ্রেফতারের  জন্য পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

জানা যায়, বেগমগঞ্জ উপজেলার আলইয়ারপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের ভব ভদ্রি গ্রামের বাসিন্দা ওই ইউনিয়ন এলাকার শীর্ষ সন্ত্রাসী বাবু অপহরণ মামলার আসামি। শুক্রবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানার এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ত্রাসী বাবুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পরায়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ আসামিকে নিয়ে ভব ভদ্রি গ্রামের একটি দোকানে বসে কথা বলছিলো। ওই সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ বাবু পালিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুইদিনে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আলাইয়ারপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শাহাজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবু এই ইউপির শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ ১৫-২০টি মামলা রয়েছে। সে একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে ছিল। পুলিশ তাকে গ্রেফতারের পরপরই থানাই নিয়ে আসা উচিত ছিল। সেটা না করে কালক্ষেপণ করাই আসামি পালিয়ে যেতে সুযোগ পেয়েছে।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম বলেন, তাকে গ্রেফতারের পরপরই হাত কড়া পরানো হয়েছে। কোনো এক সুযোগে আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অপহরণ মামলার আসামিকে গ্রেফতারের পর অসর্তকতাবসত ওই সন্ত্রাসী হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনার পর তিনিসহ একাধিক পুলিশের টিম তাকে ধরতে ও হাতকড়া উদ্ধার করতে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার একটি মামলা দায়ের করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!