ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৫ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ২ মার্চ ২০২১
আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৫ 
আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ

ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কিছু মোটরসাইকেল।

আশুলিয়ার ভাদাইল এলাকায় মঙ্গবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ হয় বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম।

তিনি বলেন, এলাকায় ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে আশুলিয়ার কবির হোসেন সরকার ও স্থানীয় ইউপি সদস্য সাদেক ভূঁইয়ার মধ্যে বিরোধ ছিল। এর জেরে সকালে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গোলাগুলিও হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে ইউপি সদস্য সাদেকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, কবির হোসেনের নেতৃত্বে ২০০-৩০০ সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। 

কবির বলেন, আজ সকালে আমার ম্যানেজার ২০-৩০ জন ছেলে নিয়ে ফ্যাক্টরিতে ভাদাইলের রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে ইউপি সদস্য সাদেকের লোকজন হামলা করে।


 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!